বেশ কিছু দাবী দাওয়া নিয়ে শুক্রবার আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে এক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন আদিবাসী সমাজের মানুষজন বিভিন্ন গাড়ি সহ বাইকে চেপে এক র্যালি বেড় করে। র্যালিটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুরের তপন হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। এই র্যালিতে জেলার হাজার খানেক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন র্যালি তে অংশ গ্রহণ করেন। এদিনের র্যালির নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সেঙ্গেল অভিযান এর সভাপতি বিভুতি টুডু। অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যালির পরিক্রমা পথে পুলিশি ব্যবস্থা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yMlVe196W3g